রোগী কল্যাণ সমিতি চমেকহা’র সভা অনুষ্ঠিত, শেল্টার হোমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে রোগী কল্যাণ সমিতি চমেকহার কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এমফিল এমপিএইচ মহোদয়।
সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মোহাম্মদ ওমর ফারুক, রোগীকল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম মোরশেদ হোসেন, সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার, সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এম এ মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব বোরহানা কবির, পাঠাগার সম্পাদক আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, কার্যকারী পরিষদের সদস্য আলহাজ্ব মাহামুদুল হাসান,আলহাজ্ব মিনু আলম, ডা. হাফসা সালেহ, মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, খোরশেদ আনোয়ার চৌধুরী, জাহাঙ্গীর আলম,হাসান মুরাদ ।
সভার আলোচ্য বিষয়ঃ
০১) বিগত সভার কার্যবিবরণী দৃঢ়করণ।
০২) ডিসেম্বর ২০২৫ হতে মার্চ ২০২৬ পর্যন্ত আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন ও অনুমোদন।
০৩) আজীবন সদস্য পদের আবেদন অনুমোদন।
০৪) প্যাশেন্ট এটেন্ডেন্টস শেল্টার হোম সম্পর্কীত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন।
০৫) অফিসের নিরাপত্তা ও অফিস সজ্জিতকরণ সংক্রান্ত আলোচনা।
০৬) বিবিধ।
সভা শেষে রোগী কল্যাণ সমিতিতে অনুদান প্রদান করেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব বোরহানা কবির ও কার্যকরী পরিষদের সদস্য ডা. হাফসা সালেহ।





