* চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে আগত দরিদ্র ও অসহায় রোগীদরে ভর্তি ও চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
* হাসপাতালে ভর্তিকৃত দুঃস্থ রোগীদের জীবন রক্ষাকারী ঔষুধ (যে গুলো হাসপাতাল হতে সরবরাহ করা হয় না) ঔষধ পথ্য, রক্ত, বস্ত্র, চশমা, কৃত্রিম অঙ্গ, ও যাতায়াত খরচ প্রদান এবং বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা।
* দুঃস্থ রোগীদরে জন্য বিনা মূল্যে বা বিনিমিয়ের মাধ্যমে রক্ত দানের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা।
* সমিতির তহবলি গঠন ও ব্যয় নির্বাহের জন্য সদস্য ফি, চাঁদা, দান, অনুদান, ও যাকাত এবং পণ্য সাহায্য যথা- কাপড়-চোপড়, ঔষধ, চিকিৎসা সহায়ক যন্ত্রপাতি, শয্যা ইত্যাদি সংগ্রহ করা।
* হাসপাতালে পরত্যিক্ত অসহায় শিশুদের ছোটমণি নিবাস, সরকারী শিশু সদন বা শিশু পরবিারে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।
* মহিলা সহ নিঃসম্বল রোগীদরে পুর্ণবাসনের জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ।
* হাসপাতালে ভর্তি হওয়া, রোগীদের চিত্ত বিনোদনের জন্য পাঠাগার পরিচালনা ও সম্ভাব্য অপারপর ব্যবস্থা গ্রহণ।
* প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসা গ্রহণরত রোগীদের এক হাসপাতাল হতে অপর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা।
* সাহায্যপ্রাপ্ত রোগীদের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা।
* চিকিৎসার পর প্রয়োজনবোধে ঠিকানা অনুযায়ী রোগীদের চিকিৎসা পরবর্তী ফলোআপ করা ও প্রয়োজনীয় পদক্ষপে নেওয়া।
* নিজ বাসস্থান ও র্কমস্থলে অনুপস্থিত থাকার কারণে গরীব রোগীদের যে সকল আর্থ-সামাজিক সম্যসার সম্মুখীন হতে হয়, তা সমাধানের উদ্যোগ গ্রহণ।
* রোগীদের (বিশেষ করে অস্ত্রোপচার ও ক্যান্সার জাতীয় জটিল রোগাক্রান্তদের ) উৎসাহ ও সান্তনা প্রদানের মাধ্যমে মানসিক স্বস্তি দান এবং তাঁদের বাড়িতে গিয়ে বা আত্বীয়-স্বজনরে সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাঁদের আর্থিক সাহয়তা করা।
* সমতিরি সদস্যগণ কর্তৃক সময় সময় হাসপাতাল পরির্দশনের মাধ্যমে রোগীদরে খোঁজ-খবর নেওয়া।
* বহিঃবিভাগের রোগীদরে জন্য দুধ বিতরণ ও বিনোদন কেন্দ্র স্থাপন।
* দুঃস্থ রোগীদের কল্যাণে চিকিৎসা পরবর্তী আরোগ্যকালীন সময়ে জন্য আরোগ্য নিকেতন ও বৃত্তিমূলক প্রশক্ষিণ কেন্দ্র স্থাপন (ভবিষ্যত পরিকল্পনা)।
* (দুরাগত) রোগীদের সাময়িক আশ্রয় দানের জন্য শেল্টার হোম বা রোগী নিবাস স্থাপন (ভবিষ্যত পরিকল্পনা)।
* অসহায় ও ক্রান্তিক (পুরাতন জটলি) রোগীদের পূর্ণবাসনের জন্য সংশ্লষ্টি রোগীর এলাকাবাসীদের সাথেযোগাযোগ স্থাপন।
* অপরাপর কল্যাণমুলক সংস্থা ও সংগঠনের সাথে সহযোগিতা এবং অন্যান্য সহায়তা গ্রহণ।
* মৃত দুঃস্থ রোগীদের লাশ পরিবহনরে জন্য জন্য অর্থিক সহায়তা প্রদান।
রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুঃস্থ রোগীদের সহায়তায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ পর্যন্ত লাখো রোগী ওষুধ, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় উপকৃত হয়েছেন। এর অর্থায়ন হয় দান, যাকাত ও সদস্য চাঁদা থেকে। আপনিও দান বা সদস্য হয়ে এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
কপিরাইট © ২০২৫ RKSBD, সকল অধিকার সংরক্ষিত। Technical Support by : DifferentCoder