এনসিলিয়ারি ভবন (নতুন আউটডোর বিল্ডিং) নিচ তলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

+৮৮০ ১৮১৭-৭৫১৯৮৭, +৮৮০ ০২৩৩৩৩৬৬০৩৭

রোগী কল্যাণ সমিতির সেবামূলক কার্যক্রমে আপনার অংশগ্রহণই হতে পারে এক অসহায় রোগীর জীবনের আলো।

১৯৬২ সেই থেকে কাজ করছি

আমাদের সম্পর্কে রোগীকল্যাণ সমিতি

দুঃস্থ রোগীদের প্রাতিষ্ঠানিক চিকিৎসার অতিরিক্ত সহায়তা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে ১৯৬২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতি বা Patients Welfare Society |


তখন থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই সমিতির মাধ্যমে উপকৃত হয়েছে ৪,৬৯, ৪৯২ জন গরীব ও অস্বচ্ছল রোগী। তম্মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৫৭৮৮০ জন নিঃস্ব রোগীকে সহায়তা দেয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতাধীন হলেও রোগী কল্যাণ সমিতি একটি নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন, যেটির নিবন্ধন সংখ্যা চট্ট-৮(৩৭৮)৬৩।

আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন সকল নতুন তথ্যের জন্য