অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি র উদ্যোগে ও তাহের ব্রাদার্স লিঃ এর সৌজন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ১৫ শয্যা বিশিষ্ট সিসিইউ -২ স্থাপন করা হয়েছে। ১৬ অক্টোবর ২০১৯ইং রোজ- বুধবার, বেলা ১১.০০ ঘটিকায় নবস্থাপিত সিসিইউ-২ এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুঃস্থ রোগীদের সহায়তায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ পর্যন্ত লাখো রোগী ওষুধ, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় উপকৃত হয়েছেন। এর অর্থায়ন হয় দান, যাকাত ও সদস্য চাঁদা থেকে। আপনিও দান বা সদস্য হয়ে এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
কপিরাইট © ২০২৫ RKSBD, সকল অধিকার সংরক্ষিত। Technical Support by : DifferentCoder