সভাপতির শুভেচ্ছাবাণী
আর্তপীড়িতের সেবাই সর্বত্তোম সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা অধিদফতরের অধীনে পরিচালিত রোগীকল্যাণ সমিতি ১৯৬২ সাল হতে আর্তপীড়িত মানুষের সেবা করে যাচ্ছে। একাধিকবার জাতীয় সমাজসেবা দিবসে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত এ সমিতি এ পর্যন্ত তিন লক্ষেরও অধিক রোগীকে সেবা দিয়েছে। সমিতির বহুবিধ কার্যক্রম সকলের মাঝে প্রকাশের মহৎ উদ্দেশ্যে রোগীকল্যাণ সমিতির ওয়েব সাইট তৈরীর যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সকলের সহযোগিতা কামনা করছি। ওয়েব সাইট তৈরীর সাথে জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।
ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ
সভাপতি
রোগীকল্যাণ সমিতি ও
পরিচালক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,চট্টগ্রাম ।
রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দুঃস্থ রোগীদের সহায়তায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ পর্যন্ত লাখো রোগী ওষুধ, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় উপকৃত হয়েছেন। এর অর্থায়ন হয় দান, যাকাত ও সদস্য চাঁদা থেকে। আপনিও দান বা সদস্য হয়ে এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
কপিরাইট © ২০২৫ RKSBD, সকল অধিকার সংরক্ষিত। Technical Support by : DifferentCoder